Rooh BD — Shop a better tomorrow

গোপনীয়তা নীতি

অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও সহায়তার জন্য যতটুকু তথ্য প্রয়োজন, Rooh BD শুধু ততটুকুই সংগ্রহ করে।

যে তথ্য সংগ্রহ করি

অর্ডার প্রক্রিয়ার জন্য প্রয়োজন অনুযায়ী আপনার নাম, মোবাইল নম্বর, ঠিকানা, অর্ডারের বিবরণ, পেমেন্ট পদ্ধতি ও লেনদেনের তথ্য সংগ্রহ করা হয়।

তথ্য কীভাবে ব্যবহার করি

অর্ডার নিশ্চিতকরণ, ডেলিভারি, পেমেন্ট যাচাই, সহায়তা, প্রতারণা প্রতিরোধ ও সেবার মান উন্নয়নে এই তথ্য ব্যবহার করা হয়।

অসম্পূর্ণ অর্ডারে সহায়তা

চেকআউট বা ল্যান্ডিং পেজের ফর্মে সঠিক মোবাইল নম্বর দিলে অর্ডার জমা দেওয়ার আগেও নাম, ঠিকানা ও কার্টের তথ্য সংরক্ষিত হতে পারে, যেন কেনাকাটা সম্পূর্ণ করতে সহায়তা করা যায়। নিষ্ক্রিয় অসম্পূর্ণ ফর্মের তথ্য সর্বোচ্চ ৯০ দিন রাখা হয়।

অফারের SMS

অফার ও নতুন পণ্যের SMS-এর জন্য আলাদা ঐচ্ছিক সম্মতি নেওয়া হয়। প্রতিটি অফারের SMS-এর বন্ধ করার লিংক থেকে পছন্দ বদলাতে পারবেন। SMS বন্ধ করলেও অর্ডারের প্রয়োজনীয় আপডেট পাবেন।

Meta Pixel ও বিজ্ঞাপন

আপনার অনুমতি পেলে পেজ দেখা, পণ্য দেখা, কার্টে যোগ, চেকআউট ও কেনাকাটার তথ্য Meta-তে পাঠানো হতে পারে। সার্ভার থেকে পাঠানোর আগে মোবাইল নম্বর SHA-256 hash করা হয়। Facebook এই ব্যবস্থায় আপনার নাম্বার আমাদের সরবরাহ করে না। ফুটারের কুকির পছন্দ থেকে অনুমতি দিতে বা সরিয়ে নিতে পারবেন।

তথ্য সুরক্ষা

ক্রেতার ব্যক্তিগত তথ্য বিক্রি করা হয় না। অর্ডার, ডেলিভারি ও সহায়তার প্রয়োজনে অনুমোদিত কর্মীরা তথ্য দেখেন। SMS পাঠাতে SMS সেবাদাতা এবং অনুমতি দেওয়া বিজ্ঞাপন পরিমাপের ক্ষেত্রে Meta তথ্য প্রক্রিয়ায় যুক্ত থাকে। তথ্য সংশোধন বা মুছে ফেলতে যোগাযোগ পেজের মাধ্যমে জানান।

কার্টে যোগ হয়েছে